সারা দেশ

সুনামগঞ্জে নারী পুরুষের সমতা নিশ্চিত ও বৈষম্যতা দুরকরন সভা

  • ''
  • প্রকাশিত ১০ মার্চ, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে নারী পুরুষের সমতা নিশ্চিত করা ও বৈষম্যতা দুরকরন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে লিডারস উইদাউট টাইটেল মেনকেয়ার প্রোজেক্ট জিভিএ মাধ্যমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন। নুর আহম্মেদ হাসান ও সংগীতা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানেজার স্টিপ তাপস চিসিম,পন্সরশীপ চাইল্ড প্রোটেকশন অফিসার অপূর্ব চিসিম,উত্তম চক্রবতী,প্রোগ্রাম অফিসার আইটি মন সলোমার,লাকী গযেজ,প্যাট্রি শিয়া রিছিল,জাবিবর আহমদ,রাএী দে,আশাদ আলী প্রমুখ। এতে সুনামগঞ্জ পৌর শহরের ৯ ওয়াডের ৩০০জন ইয়ুথ মেম্বার অংশ গ্রহন করেন। যার উদ্দেশ্য হল পুরুষরা যাতে পরিবারে কাজে সহয়তা করে,নারীদের প্রতি সহংসিতা বন্ধ করা, মেয়েদের স্বপড়ব পূরনে পরিকল্পনা করা, ইতিবাচক পিতৃত্ব ও মাতৃত্ব শিক্ষা প্রদান, রাগ কমানো, বিবাদ মিটানো, পরিবারের শান্তি রজায় রাখা ও পারিবারিক জীবনে সুখী হওয়া। পরে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads