সিলেটে এখনও আত্মগোপনে বিএনপির নেতাকর্মীরা

বিএনপির লোগো

সংগৃহীত ছবি

সারা দেশ

সিলেটে এখনও আত্মগোপনে বিএনপির নেতাকর্মীরা

  • সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০১৯

সিলেটে এখনও আত্মগোপনে রয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মামলা ও গ্রেফতার আতঙ্কে এসব নেতাকর্মীরা বুধবার দুপুর পর্যন্ত ঘরে ফেরেননি। আতঙ্কে দিন কাটছে তাদের। দায়িত্বশীল নেতাকর্মীদের অনেকের নগরী বা নগরীর বাহিরে ব্যবসা প্রতিষ্ঠানে তারা অনুপস্থিত রয়েছেন।

মামলা ও গ্রেফতার আতঙ্কে আত্মগোপনে থেকে সিলেটের ৬টি আসনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন দলের দায়িত্বশীল নেতাকর্মীরা। আতঙ্ক নিয়ে সংখ্যায় কম হলেও প্রচারণায় যোগ দিতেন তারা। কিন্তু নির্বাচন শেষ হলেও তাদের মধ্যকার সে আতঙ্ক কাটেনি। গ্রেফতার আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন তারা।

বিএনপি’র নেতাকর্মীদের অভিযোগ, নেতাকর্মীদের এলাকা থেকে কৌশলে তাড়িয়ে দিয়ে আওয়ামী লীগ ভোট কারচুপির উৎসব করেছে প্রতিটি কেন্দ্রে।

সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন বলেন, নির্বাচন উপলক্ষ করে সিলেটের অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads