সিরাজগঞ্জে রড বোঝাই ট্রাকচাপায় নিহত ২

প্রতিনিধির পাঠানো ছবি

দুর্ঘটনা

সিরাজগঞ্জে রড বোঝাই ট্রাকচাপায় নিহত ২

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই, ২০২০

সিরাজগঞ্জের তাড়াশে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসা বাজারের লোকজনকে চাপা দেওয়ায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এ সময় মহাসড়কের ফিডার রোড দিয়ে চলাচলরত শ্যালো ইন্জিন চালিত ভটভোটিকে চাঁপা দেয়।

সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা বাজারে এ দূর্ঘটনা ঘটে। তাড়াশ ফায়ার সার্ভিস ,হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আহতের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়নাল হোসেন (৩২)। তিনি পার্শ্ববর্তী কালুপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। অন্য জনের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানা উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানান, ঢাকা থেকে নাটোরগামী রড বোঝাই একটি ট্রাক যাচ্ছিল। মহাসড়কের খালকুলা বাজার এলাকায় পৌছিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মহাসড়কের পাশে বসা বাজারে লোকজনকে চাঁপা দেয় এসময় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। এছাড়াও মহাসড়কের ফিডার রোড দিয়ে চলাচলরত শ্যালো ইন্জিন চালিত ভুটভুটিকে চাঁপা দেয়। দুর্ঘটনা কবলিত ট্রাক ও ভটভোটি উদ্ধার কাজ চলছে। মরদেহ থানা হেফাতজতে রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads