সিরাজগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে ১৪৩ প্রবাসী, মোট ৩৪৩ জন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সিরাজগঞ্জে নতুন করে হোম কোয়ারেন্টাইনে ১৪৩ প্রবাসী, মোট ৩৪৩ জন

  • সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ মার্চ, ২০২০

সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় বিদেশ থেকে আসা আরও ১৪৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলার নয়টি উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা গিয়ে দাড়ালো ৩৪৩ জনে।

আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২৪ ঘন্টায় আরও ১৯জনসহ মোট ১৪৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সদরের ৩১জন, বেলকুচির ৩৪ জন, উল্লাপাড়ার ৫৬ জন, রায়গঞ্জে ৩৫, কাজীপুরে ২৩, শাহাজাদপুরে ১১৭, কামারখন্দে ২৪, তাড়াশে ৫ এবং চৌহালী উপজেলায় ১৮ জন।

এদিকে করোনা প্রতিরোধে জেলায় সকল প্রকার সভা-সমাবেশ ও গণসমাগম নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। চলছে লিফলেট বিতরণ, মাইকিং সহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা।

সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যাবেক্ষণে রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যন্ত কোন লক্ষণ ছাড়াই কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, জেলা সদরসহ ৯টি উপজেলায় মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে। সচেতনতার জন্য মাইকিং, লিফলেট বিতরণও করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসক ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, মারাত্মক আক্রান্ত দেশগুলো থেকে যারা সিরাজগঞ্জে এসেছেন এদেরকেই কোয়ারেন্টাইনেই রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads