সারা দেশ

সিরাজগঞ্জে স্কুল পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • ''
  • প্রকাশিত ৩০ মে, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে স্কুল পর্যায়ে দুর্নীতির বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিযার বেলা ১১ টার দিকে পৌর শহরের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল "দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছার কোন ঘাটতি নেই"। প্রতিযোগিতায় বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। এর আগে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল ,ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম । জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী ফজলুল মতিন মুক্তা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নরেশ ভৌমিক ,এডভোকেট কল্যান সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী সঞ্চালনা করেন।
দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে গতকাল শেষ দিন এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজের ভুমিকা শীর্ষক মত বিনিময় সভার আয়োজন করা হয় । জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান সভায় প্রধান অতিথি ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads