দুর্ঘটনা

সিংগাইরে মোটরসাইকেল আরোহী মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ এপ্রিল, ২০২৩

সাইফুল ইসলাম সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে মাহিম (২১) নামে এক মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত হয়ছে।
শুক্রবার দিবাগত রাতে হেমায়েতপুর- সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহিম উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো. হাসান মিয়ার ছেলে। তিনি একটি জুতার কারখানায় চাকুরী করতেন।
পরিবার সূত্রে , মাহিম প্রায় ৭ মাস আগে বিয়ে করেন। শশুরবাড়ি থেকে দেয়া টিভিএস কোম্মপানীর ১৫০ সিসি এপাচি মোটরসাইকেল নিয়ে একাই ঘুরতে বের হয়। ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ব্রীজের নিকট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মার যান। ।
নিহত পরিবারে বইছে কান্নার । সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর রহমান বলেন- নিহতের পিতার কোনো অভিযোগ নেই বিধায় ফাহিমকে পরিবারের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads