মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় গরু, ছাগল, মোটর, মসজিদের ফ্যান, নলকূপ চুরি ও ডাকাতি, ছিনতাই বেড়েই চলছে।বিশেষ করে গরুচুরির ঘটনায় সর্বশান্ত গরুপালনকারীরা।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার মধ্য সিংগাইরে ১লা জানুয়ারি গভীর রাতে অসিত কুমারের বাড়ী থেকে ২৫ ভরি রুপা চুরি করে নিয়ে যায় চোরে। ১৬ জানুয়ারি রাতে রাজনগর গ্রামের সাইদুর রহমান নামে এক প্রবাসী বিদেশ হতে বাড়ী আসার পথে জার্মিত্তার হাতনী পুলিশ বক্স এর সামনে রাস্তায় গাছ ফেলে প্রাইভেটকার থামিয়ে তাকে মারধর করে ৩ শত ৬০ দিনার সহ ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা, ১৮ জানুয়ারি গভীর রাতে জয়মন্টপ ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামের আক্কাসের পূর্ব ভিটার গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে দুটি ষাড় গরু চুরি করে নিয়ে যায় , যার দাম দেড় লক্ষ টাকা।
১৬ ডিসেম্বর রাতে থানা সদরের আঙ্গারিয়ার হাচাই সরকারের প্রায় দুই লক্ষ টাকার২টি বকনা গরু নিয়ে যায় চোরেরা, ১৭ ডিসেম্বর দুপুর উপজেলা পরিষদের পূর্ব পাশে ঔষধ কোম্পানির আবদুল আজিজের মোটর সাইকেল চুরি হয়, ১৯ ডিসেম্বর উপজেলার বলধারা ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামের লাল মুদ্দিনের একটি দুধের গাভী চুরি হয় , যার মূল্য দেড় লক্ষ টাকা।
২১ ডিসেম্বর পৌরসভার সাবেক মেয়র মীরের বাড়ীর সামনে থেকে একটি ট্রাকের ব্যাটারি চুরি হয়, ২২ ডিসেম্বর রাতে পৌরসভার আজিমপুর গ্রামের চালের ব্যবসায়ী সাত্তারের বাড়ীতে চোর ঢুকে ঘুমিয়ে থাকা তার স্ত্রীর কানের দুল ও ছেলের গলার চেইন নিয়ে যায়। ২৩ শে ডিসেম্বর রাতে বলধারার বড়বাকা গ্রামের তোতা মিয়ার দুটি গরু চুরি হয়ে যায়, দাম তিন লক্ষ টাকা।
২৪ শে ডিসেম্বর তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের বিধবা বেলু বেওয়ার দুটি ছাগল চুরি হয়, ৷ একই রাতে ধল্লা বাজারের আব্দুর রশিদের হার্ডওয়ারী দোকান ও বিনোদপুর ছাবিলার মুদি দোকান হতে কয়েক বস্তা চাল ও নগদ অর্থ চুরি হয়, ২৫ ডিসেম্বর বায়রা হাট থেকে মোটর সাইকেল চুরি ও সিংগাইর বাজার মসজিদ হতে নামাজ রত মুসল্লী দের সব জুতা বস্তায় ভরে নিয়ে বিপদ গ্রস্ত করেন মুসল্লী দের।
২৬ ডিসেম্বর রাতে সদর ইউনিয়নের গোবিন্দলের যাদুরচর গ্রামের রফিক মোল্লার বাড়ী হতে ২টি গরু চুরি হয় যার মূল্য তিন লক্ষ টাকা। সিসি ক্যামেরায় দেখা যায় পিকআপ ভ্যান করে গরু দুটি নিয়ে যাচ্ছে চোরেরা ,এ ব্যাপারে থানায় জানানো হয়েছে। এর আগে ভুমদক্ষিন মহাসড়ক থেকে মেদুলিয়া গ্রমের আক্কাস কে মারধর করে তার হ্যালোবাইক ট্রাকে তুলে নিয়ে যায় ছিনতাইকারী ও বাগুলিতে উজ্জ্বল সাহা নামে এক স্বর্ণ ব্যবসায়ী ৮৫ ভরি স্বণ ও ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে , বিনোতপুর রামপদদাসের গোডাউন হতে তালা ভেঙ্গে ১২৯ বস্তা মিনিকেট চাউল চুরি হয়, দাম ২ লক্ষ ৬৩ হাজার ৪ শত ৫০ টাকা।
সিসি ক্যামেরায় দেখা যায় একটি কভার ভ্যান গাড়ী তে মাল নিয়ে যাচ্ছে। এছাড়া শিবপুর বায়তুল নুর জামে মসজিদের মসজিদের সৌর বিদ্যুতের ব্যাটারী,, চার্জার মোটর, ফান, নলকূপ চরি হয় একই রাতে সাত্তার ও ফারুকের বাইমাইল ইরি ধান সেচ প্রজেক্ট থেকে দুটি মোটর চুরি হয়। ব্যবসায়ি রামপদ দাস বলেন, আমার গো ডাউন হতে ১২৯ বস্তা চাউল চুরে কয়েক মাস আগে চুরি করে নিয়ে যায় থানায়, জডি করলেও এর কোন হদিস পেলামনা। বড়বাকা গ্রামের তোতা বলেন অনেক কষ্ট করে ধার দেনা করে গরু কিনে ছিলাম সেই গরু চুরি হওয়ায় এখন সর্ব শান্ত হলাম।
শিবপুর বায়তুল নুর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বলেন চোরেরা মসজিদের মোটর ফ্যান, চার্জার ক্ষেত্রের সেচ মোটর চুরি করে নিয়ে যাচ্ছে। এতে আমরা ক্ষতি গ্রস্ত হচ্ছি। ওসি জিয়ারুল ইসলাম বলেন, চুরির বিষয়টি কেউ বলেনি, আপনার কাছ থেকে শুনলাম , তবে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।





