সারা দেশ

সিংগাইরে আগুনে ১২ দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার  সায়েস্তা  ইউনিয়নের  সাহরাইল বাজারে  এক ভয়াবহ   অগ্নিকাণ্ডে   ১ চালের গো ডাউন  সহ   ১২ টি দোকান পুড়ে ছাই হয়েছে।  এতে ক্ষয়ক্ষতির পরিমান অর্ধ কোটি টাকা বলে জানান  ক্ষতিগ্রস্তরা।  আগুন নিয়ন্ত্রণ আনতে সিংগাইর ফায়ারসার্ভিস  ঘন্টা ব্যাপি কাজ করেন।

শুক্রবার  রাত তিনটার দিকে উপজেলার সাহরাইল বাজারে শাকিলের চালের গুদাম, আবুল কালামের মসলার দোকান, পবন, মালেক, শাকিলের দোকান  ও  সবজি,  কাচামাল , পোল্ট্রি দোকান  সহ মোট ১২ টি  দোকান পুড়ে  ছাই হয়েছে।  চালের গোদামের মালিক মিষ্টার জানান , রাত আড়াইটার দিকে হঠাৎ   আগুনের ধোঁয়া   দেখা দিলে , স্থানীয়রা পাশের  পুকুরের পানি দিয়ে   আগুন নিভানোর  চেষ্টা  চালায়। সংবাদ পেয়ে  সিংগাইর ফায়ারসার্ভিসের একটি ইউনিট এসে ঘন্টা ব্যাপি চেষ্টা  চালিয়ে অবশেষে আগুন নিভাতে সক্ষম  হন।

ততক্ষণে সবপুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের ধারনা বৈদ্যুতিক শূটসার্কিট থেকে হয়ত এ আগুনের সূত্র পাত হতে পারে।  এ ব্যাপারে সিংগাইর ফায়ার সার্ভিসের  ইনচার্জ  ইসতিয়াক  আহমেদ জনান , বৈদ্যুতিক  শটসার্কিট হতে আগুনের সূত্র পাত  হতে পারে।  যথা সময়ে আমরা আগুন নিভাতে সক্ষম হই যে কারণে বাজারের বাকী দোকান গুলো সেভ হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads