অপরাধ

সিংগাইরে মাদক কারবারিসহ পৃথক অভিযানে গ্রেফতার ১২

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর, ২০২৩

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর থানা  পুলিশের দুটি পৃথক অভিযানে মাদক কারবারিসহ জুয়ার আসর থেকে ১২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে  তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিংগাইর থানা  পুলিশের অভিযানিক দুটি ফোর্স  গোপন সংবাদের সূত্র ধরে মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে উপজেলার ধল্লা ফোর্ডনগর ও গোবিন্দল এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেপ্তার করেন। 

মাদক কারবারিরা হলেন দাশেরহাটি এলাকার  মো. শিপন (২১) ও চর দাশের হাটির সিরাজুল ইসলাম (২৬)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়   মো. জাফর(৫৫), বশির (৩৭), মো. মজিবর রহমান (৩৮), জাহাঙ্গীর আলম (৫২), কবির মোল্লা (৫৫), মো. হারুন (৫২), মো. জসিম (৪৮),   ছিলামত খান (৫২), জুলহাস খান (৩২) ও শফিকুল (২০)। জুয়ারিদের দের কাছ থেকে ১০৪টি তাসকার্ড ও নগদ ১৯,৩১৪ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মাদকও জুয়ারিদের ব্যাপারে কোন ছাড় নেই। পুলিশের  অভিযান  অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads