সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, আ’লীগ নেতাসহ আহত ৩

কুড়িগ্রামের হলোখানায় সালিশ বৈঠকে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতা মমিন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষ, আ’লীগ নেতাসহ আহত ৩

  • রাশিদুল ইসলাম, কুড়িগ্রাম
  • প্রকাশিত ১০ মার্চ, ২০২০

কুড়িগ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের নয়ারহাট এলাকায় জমিজমা সংক্রান্ত এক সালিশ বৈঠক বসে। এতে উপস্থিত ছিলেন-হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারক। তার নেতৃত্বে ওই মিটিং চলাকালীন সময়ে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ আব্দুল জলিল এবং তার পুত্র সাবেক ছাত্রলীগ নেতা মমিনুর রহমান মমিনের উপর ইউপি চেয়ারম্যানের নির্দেশে রামদা দিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি সিরাজুল, সফি, রফিকুল, নাজমুল, মকবুল, হাসেন উদ্দিন সহ ১০/১২জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এতে তার মাথার সম্মুখ এবং পেছনে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ সময় তার পিতা আব্দুল জলিল ও মা মমেনা বেগম এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদেরকেও বেদম মারপিট করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা বর্তমানে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads