সারিয়াকান্দি-জামালপুর রুটে সি-ট্রাক চালু হচ্ছে

সংগৃহীত ছবি

জাতীয়

সারিয়াকান্দি-জামালপুর রুটে সি-ট্রাক চালু হচ্ছে

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০২১

দীর্ঘ অপেক্ষার পর বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জের জামথল রুটে সি-ট্রাক (ফেরি) চলাচল শুরু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সারিয়াকান্দি কালিতলা ও জামথল দুটি স্থানে পৃথক সময়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। উপস্থিত থাকবেন মির্জা আজম এমপি, সাহাদারা মান্নান এমপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সারিয়াকান্দি (কালিতলা) ঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের দুটি সি-ট্রাক এসে পৌঁছেছে। সার্ভিসটি চালু হলে জেলা শহরের সাথে ময়মনসিংহ বিভাগের দূরত্ব ৮০ কিলোমিটার কমার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে এমনটাই প্রত্যাশা দুই পাড়ের মানুষের।

জানা গেছে, ১৯৮৪ সালের ভয়াবহ বন্যা, নদীভাঙন, যমুনা নদীর গতিপথ পরিবর্তন, নাব্যতা সংকটের কারণে এই পথে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় সারিয়াকান্দি কালিতলা ও মথুরাপাড়া খেয়াঘাট থেকে জামালপুরের মাদাগঞ্জ জামথল খেয়াঘাট হয়ে শ্যালো মেশিন চালিত নৌকায় চড়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীসহ বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার হাজারো মানুষ।

সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান জানিয়েছেন, ফেরি সার্ভিস চালুর মাধ্যমে দুই প্রান্তের জনগণের দীর্ঘ দিনের দাবি পূরণ হচ্ছে। ইতিমধ্যে নদীর দুই প্রান্তে আধুনিক টার্মিনাল ও সড়ক প্রশস্ত করার কাজ করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads