সারা দেশ

সান্তাহার ট্রেন থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

  • ''
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

সান্তাহার রেলওয়ে স্টেশনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ চানমিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (১৬মার্চ) দুপুর ৩টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত চানমিয়া লালমনিরহাট সদরের তিস্তা লতিপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গতকাল শনিবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে দুপুর ৩টায় সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশ ওই ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের একটি বগিতে যাত্রী বেশে থাকা চানমিয়াকে আটক ও তার কাছে থাকা বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads