সাতক্ষীরা শ্যামনগরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাবলুর শেখ (৩৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা সদরের মুনছুর সরদারের গ্যারেজের পাশে ফুলতলা নামের এক এলাকায় এ ঘটনাটি।
নিহত বাবলুর শেখ শ্যমনগর উপজেলার হায়বাচ্চুর গ্রামের মৃত রহমত শেখের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা খুলনাগামী বিআরটিসির একটি বাস মুনছুর সরদারের গ্যারেজের পাশে ফুলতলা নামকস্থানে পোঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।





