আন্তর্জাতিক ডেস্ক:
নির্বাচনী প্রচারণায় হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার ওপর হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের ডান কান ফুটো হয়ে গেছে এবং অনেক রক্ত ঝরেছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
এদিকে ট্রাম্পের ওপর এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে টুইট করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানোর ঘটনায় আমি হতবাক। তার দ্রুত আরোগ্য কামনা করছি। সহিংসতা কখনো রাজনীতির অংশ হতে পারে না।
গত ৯ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় নিরলস সামরিক আক্রমণ চালিয়েছে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
খবর: আল জাজিরার





