সারা দেশ

সরাইলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ১১ দোকান পুড়ে ছাই

  • ''
  • প্রকাশিত ১০ মে, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১০ মে) ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ২য় গেইট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

সরাইল ফায়ারসার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ১১টি দোকান পুড়ে যায়। এরমধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইল বিক্রয় ও সার্ভিসিং, একটি স্বর্ণের দোকান সহ বিভিন্ন দোকান ছিল। 

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads