দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • ''
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার নামক এলাকায় প্রাইভেটকারের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহতের নাম ফয়েজ উদ্দিন (৫০)। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর গ্রামের আলাউদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার নিহত হবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads