সখীপু‌রে ক‌রোনা ভাইরা‌সে প্রথম মৃত্যু

ফাইল ছবি

বাংলাদেশ

সখীপু‌রে ক‌রোনা ভাইরা‌সে প্রথম মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জুন, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া আবদুল হা‌লিম (৩৫) করোনা পজেটিভ ছিলেন। গত ১১ জুন উপজেলার হাতীবান্ধা গ্রামের নিজ বাড়িতে তিনি ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে মারা যান। তি‌নি ওই গ্রামের আবু হানিফের ছেলে এবং পেশায় পোশাক শ্রমিক ছি‌লেন। সখীপুর উপ‌জেলায় এই প্রথম কোনো ব্যক্তি ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত হয়ে মারা গে‌লেন।

জানা যায়, মারা যাওয়া আবদুল হা‌লিম মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি পোশাক তৈ‌রি কারখানায় কর্মরত ছিলেন। তি‌নি প্র‌তি‌দিন বাড়ি থেকেই বাইসাইকেল নিয়ে কারখানায় যাতায়াত কর‌তেন। ঠান্ডা, কাশি ও হালকা শ্বাসকষ্ট থাকায় মারা যাওয়ার দুইদিন আ‌গেই তিনি কারখানায় যাওয়া বন্ধ ক‌রে দেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, পোশাককর্মী আবদুল হা‌লিম করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ওইদিনই তাঁর নমুনা সংগ্রহ করা হয়। প‌রে ১২ জুন তাঁর নমুনা  ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউট (আইপিএইচ) পাঠানো হয়েছিল। আজ শুক্রবার সকালে তাঁর ফলাফল করোনা পজেটিভ এ‌সে‌ছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads