সখীপুরে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে সমাজসেবা অধিদপ্তরের চেক বিতরণ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ এপ্রিল, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে ক্যানস্যার, থ্যালাসেমিয়া, কিডনি, প্যারালাইসড ও লিভার সিরোসিস রোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তর উপজেলার ১৫জন রোগীর হাতে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেয়।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী, সমাজসেবা কর্মকর্তা মুনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads