সখীপুরে ফের মেয়র হলেন আবু হানিফ আজাদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সখীপুরে ফের মেয়র হলেন আবু হানিফ আজাদ

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ জানুয়ারি, ২০২১

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৩৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন ৫১২ ভোট।

এর আগে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোথাও কোন বিশৃঙ্খলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। নির্বাচনকে কেন্দ্র করে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, বিজিবি ও র‍্যাব মোতায়েন ছিল। প্রথম শ্রেণির এ পৌরসভায় মোট ভোটার ২২ হাজার ৩৩৭ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads