টাঙ্গাইলের সখীপুরে যেকোন ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে মাইকিং করা হয়েছে।
আজ শুক্রবার সকালে সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে পৌর এলাকায় এ ঘোষণা দিয়ে মাইকিং করা হয়। এসময় উপজেলার বৃহৎ এ সংস্থাটি জনসাধারণকে চায়ের দোকানে আড্ডা না দিয়ে নিরাপদ দূরত্বে থাকারও অনুরোধ করেন।
জানা যায়, সম্প্রতি করোনাভাইরাসের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। এর প্রভাবে সখীপুরেও চাউল, পেঁয়াজসহ বেশ কিছু পন্যের দাম বেড়েছে। এ কারণে সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে সচেতনতামূলক এ মাইকিং করা হচ্ছে। হঠাৎ কোনো পন্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটির সভাপতি-সম্পাদক।
সংস্থাটির এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।





