শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে দলীয় স্লোগান ব্যবহারের অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উপজেলা পরিষদ নির্বাচন

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর পোস্টারে দলীয় স্লোগান ব্যবহারের অভিযোগ

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ, ২০১৯

প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী পোস্টারে দলীয় স্লোগান ব্যবহার করা নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল। রোববার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে রিটানিং কর্মকর্তার কাছে এ অভিযোগটি দায়ের করেন তিনি।

অভিযোগ থেকে জানা যায়, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল। একই নির্বাচনী এলাকায় মোটরসাইকেল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট শামসুল আলম প্রধান।

অভিযোগে বলা হয়, বেআইনীভাবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী পোস্টারে বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও দলীয় পদবী ব্যবহার করেছেন। এতে সাধারণ ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। অভিযোগে বলা হয়, শামসুল আলম প্রধান স্বতন্ত্র প্রার্থী, তাই দলীয় স্লোগান কিংবা পদবীর ব্যবহার করা বেআইনী।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাভেকেট শামসুল আলম প্রধানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সুলতানা এলিন বলেন, স্বতন্ত্র প্রার্থী দলীয় কোনো পদবী বা স্লোগান ব্যবহার করতে পারেন না। এটা আইনে নিষেধ আছে। তিনি বলেন, অভিযোগটি আমার মাধ্যমে(সহঃরিটার্নিং কর্মকর্তা) রিটার্নিং কর্মকর্তা বরাবর করা হয়েছে। তিনিই পরবর্তী সিদ্ধান্ত নিবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads