শ্রীপুরে আরো ১৮ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে আরো ১৮ জনের করোনা শনাক্ত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুন, ২০২০

গাজীপুরের নতুন করে আরো ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে তিন জন ফের নমুনা দিয়েও পজেটিভ আসে তাদের শরীরে। এ নিয়ে মোট সংক্রমণ একদিনের হিসাবে ২১ জন। এর আগে, গত ১০ জুন একদিনে সর্বোচ্চ ৩৭ জন করোনা পজেটিভ ধরা পড়েছিল। ওটাই একদিনের সর্বোচ্চ সংক্রমণ ছিল।  
   
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের করোনা রোগের নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। এরি মধ্যে ১ হাজার ৫২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ২৭৯ জন করোনা বা কোভিড ১৯  রোগ শনাক্ত হয়েছে। এর আগে, উপজেলার বাইরে থেকে শনাক্ত হয়ে ৫ জন রোগী শ্রীপুরে আসেন। গত ২ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৩ এপ্রিল একজন পুরুষের পজেটিভ রিপোর্ট আসে। এরি মধ্যে হাসপাতালে চিকিৎসা শেষে ৩০ জন ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নমুনা সংগ্রহকারী (স্বাস্থ্যসহকারী) মো. রফিকুল ইসলাম জানান, আজও  নমুনা সংগ্রহ করা হয়েছে।  স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বুথে নিয়মিত করোনা স্যাম্পল সংগ্রহ করা হয়।

তিনি বলেন, দিন দিন নমুনা দেওয়া মানুষের ভির বাড়ছে। আজও ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২৫ জন পুরুষ ৮ জন ছিল নারী।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)  ডা. ফাতেহ আকরাম দোলন জানান, ৪৯ জনের নমুনা থেকে ২১ জনের পজেটিভ রিপোর্ট আসে। যার মধ্যে ৩ জন পুনরায় নমুনা দিয়েছিলেন। তাদেরও পজেটিভ রিপোর্ট আসে। তারা আবার ১৪ দিন হোমআইসোলেশন শেষে পুনরায় নমুনা দিবেন। তাদের দুইজনের বয়স ৩৫ করে একজনের বয়স ২৩ বছর।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস জানান, শ্রীপুরে এখন আড়াইশর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এক ব্যাংক কর্মকর্তাসহ মারা গেছেন তিনজন। স্বাস্থ্যকমপ্লেক্সে স্থাপন করা বুথে নিয়মিত নমুনা নেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads