অপরাধ

শ্রীপুরে পৃথক অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল সহ ৩ জন আটক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০২২

মাগুরার শ্রীপুর থানা পুলিশের পৃথক অভিযানে ৬৯ বোতল ফেনসিডিল সহ ৩ জনকে আটক করেছে। রোববার দুপুরে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করা হয়। পরে একই দিন রাত ৮ টার দিকে দ্বিতীয় অভিযানে ১৮ বোতল ফেনসিডিল সহ ২ জনকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী আশিকুল ইসলাম আরিফ (২৪) ঢাকা জেলার ধামরাই উপজেলা সদরের দক্ষিণপাড়া গ্রামের আলী আকবরের ছেলে। আসামী আমির হোসেন (২৬) কুমিল্লা জেলার দেবিনগর উপজেলার হোসেনপুর গ্রামের আনু মিয়ার ছেলে এবং অপর আসামী নাজিমুদ্দিন (২৬) একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানান, রোববার দুপুরে উপজেলার নাকোল ইউনিয়নের ওয়াপদা নামক স্থানে ঢাকা—খুলনা মহাসড়কে বিশেষ অভিযানকালে শ্রীপুর থানার এসআই মিশুক ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদে জানতে পারেন যে, যশোর থেকে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ঢাকাগামী হানিফ পরিবহনে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ঢাকা—খুলনা মহাসড়কের ওয়াপদা নামক স্থানে উক্ত পরিবহনটি গতিরোধ করে আশিকুল ইসলাম আরিফকে আটক পূর্বক ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর অভিযানে একই স্থান থেকে খান পরিবহনের যাত্রী আমির হোসেন ও নাজিমুদ্দিনকে ১৮ বোতল ফেনসিডিল সহ আটক করে ।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম বলেন, আটককৃত ৩ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রর‌্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


মোঃ জিয়াউর রহমান
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
তাং: ২১—১১—২০২২ ইং

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads