রাজনীতি

শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ কখনও ভুল পথে পরিচালিত হবে না: সেলিম আহমেদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে তাহলে সঠিক নেতৃত্বে বাংলাদেশ কখনও ভুল পথে পরিচালিত হবে না।

আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আ,লীগকে আবারো ক্ষমতায় আনতে আহবান জানান,সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী,জেলা আওয়ামী লীগের সদস্য,জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জেলার মধ্যনগর বাজারে অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেছেন,দুঃখজনক হলে সত্যি যে স্মার্ট নেতৃত্ব ও পরিকল্পনার অভাবে আমরা টেকসই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর মত জননেত্রী শেখ হাসিনাও হাওর বেষ্টিত সুনামগঞ্জ-১আসনের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে থাকেন। ৭১-এর পরাজিত শক্তি নির্বাচনকে সামনে রেখে আবারও মাথাচাড়া দিচ্ছে। এদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

সমাবেশে উপলক্ষে সকাল থেকে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকা করে হাওর পাড়ি দিয়ে সমাবেশস্থলে যোগ দেন। বেলা আড়াইটার মধ্যেই পুরো সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।

মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগ অনুষ্ঠিত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তি সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন,জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল বাশার অপু, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ, তাহিরপুর উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংঘটনের সভাপতি হোসাইন শরীফ বিপ্লব, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উত্তর বড়দল ও বাদাঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল মল্লিক, সাবেক নেতা কাজী ফরহাদ,জামালগঞ্জ উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী,জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন,সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads