শীঘ্রই এসএসসির ফল, এইচএসসি পরীক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে

সংগৃহীত ছবি

জাতীয়

শীঘ্রই এসএসসির ফল, এইচএসসি পরীক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মে, ২০২০

এসএসসি পরীক্ষার উত্তরপত্র দেখা শেষ হয়েছে শতকরা প্রায় আশি ভাগ, শীগ্রই দেয়া হবে ফলাফল।

তাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দিতে খুব বেশি দেরি হবে না। খাতা দেখা হয়ে গেছে ৮০ শতাংশ। আর, এইচএসসি পরীক্ষা হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যে। এসব তথ্য জানিয়েছেন শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন।

প্রায় ২০ লাখ পরীক্ষার্থীর অংশগ্রহণে এবার এসএসসি ও সমমান পরীক্ষা সময়মতই শেষ হয়েছে। তবে করোনাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দেয়া হচ্ছে না এসব পরীক্ষার ফলাফল।


করোনার প্রভাব মোকাবিলায় সাধারণ ছুটি, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, জরুরি ছাড়া অন্য কোন পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞায় পরীক্ষার খাতা দেখায় ছিল জটিলতা। ফলাফলও হচ্ছিল দেরি। পরবর্তীতে ডাকবিভাগ সীমিত আকারে চালু হওয়ায় সেই জটিলতা দূর হয়।


শিক্ষাসচিব মাহবুব হোসেন বলেন, আমাদের খাতা দেখা হয়ে গেছে। ওএমআর শিটটা সংগ্রহ করাটাই বাকী রয়েছে। ডাক বিভাগ খোলার ফলে এই কাজও আমাদের ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকী কাজও শেষ হয়ে যাবে। আমাদের চেষ্টা আছে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল ঘোষণা করা।


এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সমস্যার কোন সমাধান দেয়া যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব মাহবুব হোসেন । তাই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক না হওয়া পর্যন্ত, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। এইচএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখের বেশি।

শিক্ষাসচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যেই আমরা পরীক্ষা শুরু করার প্রস্তুতি নিব। আমরা কিছু কিছু মাসকে টার্গেট করে এই পরীক্ষা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads