অপরাধ

শিবপুরে বালতির পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ নভেম্বর, ২০১৯

নরসিংদীর শিবপুর উপজেলায় বালতির পানিতে ডুবন্ত অবস্থায় এক মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার মজলিশপুর গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম জারিফ। সে একই গ্রামের মিষ্ঠু মিয়া ও বেবী ইয়াসমিন দম্পতির দুই ছেলে সন্তানের মধ্যে ছোটো ।

নিহত শিশুর মা বেবী ইয়াসমিন বলেন, ‘দুই সন্তানকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘুমিয়ে ছিলাম। রাত আটটার দিকে ঘুম ভেঙে গেলে দেখি জারিফ সঙ্গে নেই। পরে ঘরে ও বিছানার নিচে খোঁজে জারিফকে পাইনি। সে সময় আমার চিৎকারে আশপাশের লোক জড়ো হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরের পাশেই পড়ে থাকা একটি বালতির পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। আমার সন্তানকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, কে বা কারা এমন ঘটনা ঘটাল, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads