শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩০ মে পর্যন্ত

সংগৃহীত ছবি

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৩০ মে পর্যন্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ মে, ২০২০

দেশে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যাবে না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়েছিল। তবে ইতিমধ্যে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায়, আগামী ৩০ মে পর্যন্ত সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে, রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা সচিব বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads