শিক্ষা

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশে

শিক্ষা অফিসের শোকজ, উপজেলা প্রশাসন করেছে তদন্ত কমিটি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন, ২০২৩

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
“শিক্ষিকা থাকেন ঢাকায়, হাজিরা খাতায় উপস্থিত বিদ্যালয়ে” শিরোনামে বাংলাদেশের খবরসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। এ প্রতিবেদনটি নজরে পড়লে উপজেলা প্রশাসন ১১ জুন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটিকে আগামী ১৮ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়— প্রতিবেদনটি নজরে পড়লে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহেরকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কিশোরগঞ্জ উপজেলার সহকারী প্রোগ্রামার মোঃ মাহফুজুর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ—সহকারী প্রকৌশলী তানভীর আহম্মেদ। এ তদন্ত কমিটিকে সংশ্লিষ্টদের বিষয়ে সরেজমিন তদন্ত পূর্বক তদন্ত প্রতিবেদন আগামী ১৮ জুনের মধ্যে দাখিলের জন্য বলা হয়েছে।
অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসের তরফ থেকে শোকজ করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ প্রাঃ) সানজিদা রহমান জানান— তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads