শনিবার কুমিল্লা-লাকসাম ডাবল লাইন ও ডুয়েল গেজের উদ্বোধন

ফাইল ছবি

যোগাযোগ

শনিবার কুমিল্লা-লাকসাম ডাবল লাইন ও ডুয়েল গেজের উদ্বোধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা -চট্টগ্রাম রেল পথে ডাবল লাইন ও ডুয়েল গেজ সড়ক উন্নয়ন একধাপ এগিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত ২৪ কিলোমিটার রেল পথের ডাবল লাইন ও ডুয়েল স্হাপন শেষ হয়েছে। শনিবার রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন এম পি ২৪ এই কিলোমিটারের নব নির্মিত পথের উদ্বোধন করবেন।

বাংলাদেশ রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, মন্ত্রী শণিবার সকাল পৌনে ৮ টায় চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে কুমিল্লা রওনা দেবেন। পথে তিনি ফেণী ও লাকসামে নব নির্মিত ফ্লাট ফরম উদ্বোধন করবেন। পরে বেলা সাড়ে ১১ টায় কুমিল্লা পৌঁছার পর কুমিল্লা-লাকসাম ডাবল লাইন ও ডুয়েল গেজ লাইনের উদ্বোধন করবেন। এখানে এক সমাবেশে তিনি বক্তব্য রাখবেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, রেলপথ সচিব সেলিম রেজা, রেলওয়ের ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদাররেলওয়ে জি এমপ্রকল্প পরিচালক, ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের কর্মকর্তা উপস্হিত থাকবেন।

সূত্র মতে,ঢাকা-চট্টগ্রাম রেল পথের ঢাকা থেকে আখাউড়া, লাকসাম থেকে চট্টগ্রাম এর ডাবল লাইনের কাজ গত তিন বছর পূর্বে শেষ হয়। লাকসামে- কুমিল্লা রেলপথের ডাবল লাইন ইতোমধ্যে শেখ হয়েছে। শনিবার লাকসাম- কুমিল্লা ডাবল লাইন ও ডুয়েল গেজ লাইন উদ্বোধনের পর বাকী থাকবে কুমিল্লা - আখাউড়া ডাবল লাইনের কাজ। অসমাপ্ত এই অংশটির কাজ সম্পন্ন হবার পর ঢাকা - চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন ও ডুয়েল গেজে পরিণত হবে। এতে করে ঢাকা - চট্টগ্রাম রেল পথে রেল চলাচলে সময় কম লাগবে।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads