সারা দেশ

লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হলেন ড. আমিনুর রহমান

  • ''
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২৪

সোনারগাঁও প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক এক বছরের জন্য নিয়োগ পেলেন ড. মো. আমিনুর রহমান। বুধবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশসান মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্ত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক, গবেষক, কবি ও নাট্যকার ড. আমিনুর রহমান সুলতান।

যুগ্মসচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক থাকবেন মো. আমিনুর রহমান সুলতান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads