সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন এবং সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবিতে লালমনিরহাটেও গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (৭নভেম্বর) সকালে শহরের গোশালা সোসাইটি থেকে গণ মিছিল বের হয়ে মিশন মোড় গোল চত্বরে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন করে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমণ, বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক কুশলবরন চক্রবর্তীকে হত্যার হুমকি, লালমনিরহাটের পাটগ্রামে ধর্মপ্রাণ শহীদুন্নবীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদ জানান এবং জড়িদের শাস্তির দাবী জানান।





