লালমনিরহাটে পুজামন্ডপে বোরকা পড়ে ভক্তি দেয়ার সময় নারী আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লালমনিরহাটে পুজামন্ডপে বোরকা পড়ে ভক্তি দেয়ার সময় নারী আটক

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় রাধা গোবিন্দ মন্দিরে পুজা চলাকালীন সময়ে বোরকা পড়ে মন্ডপের ভিতরে প্রবেশ করে প্রতিমাকে ভক্তি দেয়ার সময় আলেয়া বেগম (৪০) নামের এক নারীকে আটক করেছে আনসার সদস্যরা। আটক নারী উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার হারুন মিয়ার স্ত্রী বলে জানাগেছে।

মন্দিরের সভাপতি প্রদিপ কুমার বর্মন বলেন, শনিবার রাত ৮টায় হঠাৎ একজন বোরকাপড়া মহিলা মন্ডপে প্রবেশ করে প্রতিমাকে ভক্তি দেওয়া শুরু করে। তখন উপস্থিত ভক্তন্দের মধ্যে আতংক সৃষ্টি হয় যে, এই মহিলা প্রতিমা ভাঙ্গতে পারে। তখন পুজা উদযাপন কমিটি ওই ইউনিয়নের দায়িত্ব থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্যাট্রোল টিম (১৯) কে মোবাইল ফোনে জানালে তৎক্ষনিক টহল টিম উপস্থিত হয়ে বোরকা পড়া ওই নারীকে আটর করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করেন।

তবে আটক বোরকা পড়া নারী আলেয়া বেগম বলেন, আমার মানত ছিল তাই আমি সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রতিমাকে ভক্তি দেওয়ার জন্য গিয়েছিলাম।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ইউএভিডিও) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিম -১৯ মন্ডপে অবস্থানরত সেচ্ছাসেবি নারীর সাহায্যে ওই বোরকাপড়া নারীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ওই ইউনিয়নের ইউপি সদস্য বজলুর রহমানের জিম্বায় ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads