সারা দেশ

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়ন ফরম জমা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ নভেম্বর, ২০২৩

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়ন ফরম জমা দেওয়া কার্যক্রম। বৃহস্পতিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট মনোনয়ন ফরম জমা দেন লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামিলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান। লালমনিরহাট ২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রবীন্দ্রনাথ বাবুল স্বতন্ত্র।

এদিকে পর্যাক্রমে স্বতন্ত্রসহ অন্যান্য প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরআগে বুধবার লালমনিরহাট ২ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছে দুইজন। এরা হলেন, বাংলাদেশ মুসলিম লীগ বাদশা মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত। এই আসনে আওয়ামিলীগের মনোনয়ন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রীর আসনে ৩ স্বতন্ত্রপ্রার্থী সহ ৩টি আসনে বুধবার পর্যন্ত নৌকার প্রতিদ্বন্দ্বী ৫ আওয়ামীলীগ নেতা এবং অন্যান্য প্রার্থী সহ মোট ১৩জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads