লালপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

লালপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৯

নাটোরের লালপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ বাবু মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবু মিয়া রাজশাহী জেলার চারঘাট উপজেলার রায়পুর গ্রামের হযরত আলীর ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২ নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার বড়বাড়িয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ব্যাটারি চালিত ভ্যানে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় ব্যাটারি চালিত ভ্যান, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। আটক বাবু মিয়া ফেনসিডিল সংরক্ষণ এবং বিক্রির কথা উপস্থিত জনসমক্ষে স্বীকার করে। রাতে তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads