জাতীয় কৃমি সপ্তাহ (৬-১১ এপ্রিল) উপলক্ষে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের কৃমি নাশক ওষুধ সেবন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান আজ রোববার সকালে লক্ষ্মীপুর কালেক্টর স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
পৌর ইপিআই ইনচার্জ আবদুল্লাহিল হাকিম সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সাজর্ন ডা: মোস্তফা খালেদ আহমদ, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, পৌর সভার প্যানের মেয়র কামাল উদ্দিন খোকন, কালেক্টর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রনজিত কুমার পাল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ওষুধ সেবন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
লক্ষ্মীপুর পৌরসভার (ইপিআই) ইনচার্জ আবদুল্লাহিল হাকিম সুমন জানান, লক্ষ্মীপুর পৌরসভায় ১৫ টি ওয়ার্ডে ১৫৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে (৫-১৬ বছর) সকল বয়সী শিশুকে ৩৮ হাজার শিশুকে (৬-১১ এপ্রিল) কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে।





