সারা দেশ

লক্ষ্মীপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মানবন্ধন

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি, ২০২২

ডিসিদেরকে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানবন্ধনের আয়োজন করা হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর এলজিডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী, সিনিয়ার সহকারী প্রকৌশলী মো. মামুন খান, মো. বেল্লাল হোসেন উপ-সহকারী প্রকৌশলী, লক্ষ্মীপুর গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী আমিনুল বাসার, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ফারুক হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবদুল হালিম, উপ-সহকারী প্রকৌশলী নাজমুল করিম প্রমুখ। 

বক্তারা বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৮ জানুয়ারি জারীকৃত পত্রের মাধ্যমে ডিসিদেরকে এডিপিভূক্ত শতভাগ প্রকল্প ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত আদেশ অবিলম্বে বাতিল করতে হবে। 

অন্যথায়, দেশের লক্ষাধিক প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রকৌশলীদের সাথে নিয়ে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads