সারা দেশ

লক্ষ্মীপুরে বন্যায় এলজিইডির ১০৬১ কি.মি. সড়ক ও ১৪৯ ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্থ

  • ''
  • প্রকাশিত ২১ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর বন্যার কারণে এলজিইডি'র গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে ব্রিজ-কালভার্ট ও সড়ক ডুবে গেছে। অনেক সড়ক প্রায় পুরোপুরি বিধস্ত অনেক আংশিক ক্ষতি হয়েছে। এখনো অনেক সড়ক পানিতে ডুবে আছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি (লক্ষ্মীপুর) কার্যালয় সূত্রে জানাগেছে, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির একটি তালিকা ইতোমধ্যে প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছে। এতে জেলার পাঁচটি উপজেলায় মোট ১০৬১ কি.মি. সড়ক এবং ১৪৯টি পুল ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫১৭.৩৮ কি. মি. রাস্তা ৩৫ ব্রিজ-কালভাট, রায়পুর উপজেলায় ১৭৩ কি. মি. রাস্তা ৩৮টি ব্রিজ-কালভার্ট, রামগঞ্জ উপজেলায় ২০৮ কি. মি. রাস্তা, ১৮ ব্রিজ-কালভার্ট, কমলনগর উপজেলা ৬২ কি. মি. সড়ক, ১৮ ব্রিজ-কালভার্ট এবং রামগতি উপজেলায় ১০১ কি. মি. রাস্তা, ৪০টি ব্রিজ-কালভার্ট।

লক্ষ্মীপুর এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোস্তফা মিনহাজ জানান, প্রাথমিকভাবে পানি ডুবে থানা সড়ক, কালভার্ট-ব্রিজের তথ্য সংগ্রহ করা হয়েছে। কতটাকা মোট ক্ষতি হয়েছে তা এখন বলা যাচ্ছে না। অনেক রাস্তা ও ব্রিজ, কালভাট এখনো পানি নিচে। পানি নেমে গেল প্রকৃত ক্ষতি জানা যাবে।

লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক বলেন, লক্ষ্মীপুর জেলায় বন্যার কারণে ১০৬১ কি. মি. সড়ক এবং ১৪৯টি পুল ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে এসব রাস্তা, ব্রিজ ও কালভার্ট সংস্কার-মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads