জাতীয়

লকডাউন আরও বাড়বে কি না সিদ্ধান্ত বৃহস্পতিবার

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ এপ্রিল, ২০২১

চলমান লকডাউন আরও বাড়বে কি না, এ সপ্তাহ দেখে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান।

করোনা সংক্রমণ রোধে ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করেছে সরকার। যা শর্ত সাপেক্ষে চলাচল এবং কার্যক্রম নিয়ে বিধি-নিষেধ রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা দেখি কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো পুরোপুরি কো-অপারেশন…। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।

এখন যে পরিস্থিতি আছে এ পরিস্থিতি থাকলে কি লকডাউন বাড়ানো হবে এমন প্রশ্নে তিনি বলেন, দেখি আমরা, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি।

অফিস কত শতাংশ উপস্থিত থাকবে, ৫০ শতাংশ নিয়ে চলবে কি না, সব মন্ত্রণালয় খোলা থাকবে কি না- এসব প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা বলে দিয়েছি কমফোর্ট অনুযায়ী কমানোর জন্য। অফিস চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads