রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

ফাইল ছবি

সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ৭ অক্টোবর, ২০২০

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভ্যন্তরীণ কলহ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে কুতুপালং ক্যাম্প-১ এ ঘটনা ঘটে।জানাগেছে, রোহিঙ্গা ক্যাম্পে মুন্না বাহীনি এবং আনাস বাহীনির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। এতে মুন্না বাহিনীর মুন্নার ছোট ভাই রিদুয়ানও নিহত হয়েছে।

অভ্যন্তরীণ কলহ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুতুপালং ক্যাম্পে নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা চলছে। তারই ধারাবাহিকতায় গত ৪ ও ৫ অক্টোবর তিনজন রোহিঙ্গাকে হত্যা করা হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-১ এ রোহিঙ্গাদের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। তবে এ ঘটনায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের গলাকাটা ও অপর তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন আনসার সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ এখনো চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads