রোহিঙ্গা কিশোরী হারেছার মুখে নির্যাতনের বর্ণনা শুনলেন অ্যাঞ্জেলিনা জোলি

চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

রোহিঙ্গা কিশোরী হারেছার মুখে নির্যাতনের বর্ণনা শুনলেন অ্যাঞ্জেলিনা জোলি

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ফেব্রুয়ারি, ২০১৯

রোহিঙ্গা কিশোরী হারেছার মুখে নির্যাতনের বর্ণনা শুনলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে হলিউড বিখ্যাত অভিনেত্রী এ্যাঞ্জেলিনা জোলি টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে আসেন। আজ সোমবার দুপুর ১টার দিকে তিনি গাড়িবহর নিয়ে ক্যাম্প পরিদর্শণে আসেন।  সেখানে এসে প্রথমে সাক্ষাত করেন জি-ব্লকের ওমর হোসেনের কিশোরী মেয়ে হারেছার (১০) সঙ্গে।

জানা যায়, জাতিসংঘের এই বিশেষ দূত প্রথমে চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লক যান। এরপর জি-ব্লক গিয়ে প্রথমে রোহিঙ্গা কিশোরী হারেছা (১০) এর সাথে কুশল বিনিময় করেন। এরপর মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বর্ণনা ও পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন। এছাড়া ওখানে আরো বেশ কিছু রোহিঙ্গা নারী ও শিশুদের সাথে কথা বলেন।

এসময় তিনি বিভিন্ন রোহিঙ্গা নারী-পুরুষের কাছ থেকে মিয়ানমারের সেনা ও বর্মীদের কর্তৃক নির্যাতন, হত্যাকাণ্ড এবং বসত-বাড়ি অগ্নিসংযোগের বর্ণনা শুনেন। এরপর কি কি পদক্ষেপ নিলে তারা স্বদেশে ফিরে যেতে আগ্রহী তার মতামত নেন।

এছাড়া বি-ব্লকের এনজিও সংস্থা ব্র্যাকের স্বেচ্ছাসেবকদের সাথেও মত বিনিময় করেন। এরপর বিকাল ৪টার দিকে তিনি ক্যাম্প থেকে বেরিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন।

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে কথা বলে হারেছা আনন্দ উৎফুল্ল হয়ে সাংবাদিকদের বলেন, বিদেশী এই মেয়েটির সঙ্গে কথা বলে তার ভাল লেগেছে। সে মিয়ানমারের মগ এবং সেনা বাহিনীর নির্যাতনের কথা তাকে শুনিয়েছেন।

আজ সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছেন। হলিউড বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

আগামীকাল মঙ্গলবার তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি- ফোর ব্লক ও ট্রানজিট সেন্টার পরিদর্শন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে মতামত প্রকাশ করবেন বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads