কক্সবাজারে প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে সড়ক দূর্ঘটনায় ইমারি রাখাইন(৫০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে শনিবার (২৭ জানুয়া) সকাল আনুমানিক সাতটার দিকে রামু-মরিচ্যা পুরাতন আরকান সড়কের রামু ফতেখাঁরকুল অফিসের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই সন্তানের জননী ইমারী রাখাইন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
সে ফতেখাঁরকুল অফিসের চর এলাকার বাসিন্দা পোলা রাখাইনের স্ত্রী।
নিহতের পরিবারের সদস্যরা জানান বাড়ির গেইটের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অতর্কিতভাবে মরিচা থেকে রামু স্টেশন মূখি একটি অজ্ঞাত ছারপোকা মালবাহী পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রান হারান শিক্ষিকা ইমারী রাখাইন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান রামু থানার সিসি ক্যামরার ফুটেজ যাচাই করে পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে।





