রাবি'র সেই হলের প্রাধ্যক্ষকে পদ থেকে অব্যাহতি!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)

সংরক্ষিত ছবি

শিক্ষা

যৌন হয়রানি

রাবি'র সেই হলের প্রাধ্যক্ষকে পদ থেকে অব্যাহতি!

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ও সংস্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিককের বাসায় ইংরেজি বিভাগের এক ছাত্রীর যৌন হয়রানির ঘটনায় প্রাধ্যক্ষের পদ থেকে আনুষ্ঠানিক অব্যহতি দিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আঞ্জুমান আরাকে সাময়িক প্রাধ্যক্ষ পদে দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী সাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সংষ্কৃত বিভাগের অধ্যাপক বিথীকা বণিককে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেয়া হলো এবং হলের আবাসিক শিক্ষক আঞ্জুমান আরাকে সাময়িক প্রাধ্যক্ষের পদে হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়া হলো। প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধা পাবেন।

এর আগে অধ্যাপক বিথীকা বনিকের বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরের বাসায় টিউশনি করাতে গিয়ে তাঁর ভাই শ্যামল বণিকের যৌন হয়রানির শিকার হয়েছেন ইংরেজি বিভাগের এক ছাত্রী। এ ঘটনায় তীব্র আন্দোলনে তার পদ থেকে অব্যাহতি চেয়ে ছয় দফা দাবি তুলে ধরেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads