রাজাকারের সন্তানরা স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত: আইনমন্ত্রী

সংগৃহীত ছবি

সারা দেশ

রাজাকারের সন্তানরা স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত: আইনমন্ত্রী

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০২২

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, রাজাকারের সন্তানরা বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার চেষ্টায় লিপ্ত আছে। আপনারা সজাগ থাকবেন। আপনারা তাদের কখনও প্রশয় দিবেন না।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াালী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমরা স্বাধীন বাংলাকে ২০৪১ সালের মধ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলবো। মন্ত্রী বলেন, এক সময় এই দেশ গরীব ছিল, এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশকে ইনশা আল্লাহ উন্নত দেশ হিসাবে গড়ে তুলবো।

ধরখার ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল হক বাছিরের সভাপতিত্বে ও নব নির্বাচিত চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফিকের সঞ্চলনায় শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাশেম ভ’ঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক সেলিম ভ’ঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাক্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল হকের নিজস্ব অর্থায়নে উপজেলার ধরখার ইউনিয়নে দুপুরে অসহায় দরিদ্র ৭০০ লোজনের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিকালে উপজেলার মোগড়া ইউনিয়েনের নয়াদিলে আরো ৬০০ কম্বল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আখাউড়া উপজেলায় ৩৪শ কম্বল বিতরণ করা হবে বলে জানা যায়।

উপজেলা আওয়ামমীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads