রাঙ্গামাটিতে শীতবস্ত্র বিতরণ 'বন্ধু কম বন্ধুত্ব বেশি' এই মূলনীতি ধারণ করে ৯৫/৯৭ এর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য কিছু করার অংশ হিসেবে রাঙ্গামাটির সাপছড়ি ও সুরছড়ি ইউনিয়নে কম্বল বিতরণ করা হয়েছ। সম্প্রতি সংগঠনের নেতারা পৃথক পৃথক ভাবে কম্বল বিতরণ করেন। পরবর্তীতে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান তারা।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সদস্য রিয়াজুল হারুন, মো. ওমর ফারুক, মো. সেলিম, সাজ্জাদ হোসেন, কামরুল হাসান, তানভীর বাপ্পী, মুরাদ চৌধুরী, নুকু চাকমা, রোকসানা মিলি, রেহেনা আক্তারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: বিজ্ঞপ্তি





