পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১শ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার কোড়ালীয়া এলাকার মিজানুর রহমান হাওলাদারের ছেলে হাসানাত রহমান শান্ত(২০) ও কাউখালী এলাকার আজিজুর রহমান খাঁনের ছেলে স্বাধীন খাঁন(২০)।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তফা কামাল জানান, আটককৃতরা উপজেলার নেতাবাজর এলাকয় মাদক বিক্রি করে মটর সাইকেলযোগে ফিরছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদের সামনের রাস্তায় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এসময় তাদের সাথে ১শ’ গ্রাম গাঁজা পাওয়াযায়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।





