যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রাখার সময় বাড়ল আরও ৩০ দিন

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে সামাজিক দূরত্ব বজায় রাখার সময় বাড়ল আরও ৩০ দিন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রে আরও ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশটির সাধারণ জনগণের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ আদেশ দেন।

ট্রাম্প জানিয়েছে, ‘ যুক্তরাষ্ট্র সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আরও ৩০ দিন সামজিক দূরত্ব (সোশ্যাল ডিসট্যান্সিং) বজায় রেখে চলতে হবে। আপনি যতটা ভালো পদক্ষেপ নেবেন, এই পুরো দুঃস্বপ্নটা তত দ্রুত শেষ হয়ে যাবে।’

এর আগে সামাজিক দূরত্বের জন্য ১৫ দিনের জন্য নির্দশনা আজ সোমবার শেষ হচ্ছে। কয়েকদিন আগে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কিছু অংশে নাগরিকদের কাজে ফেরাতে চাইছিলেন ট্রাম্প। নতুন পরিকল্পনার বিষয়ে কাল মঙ্গলবার বিস্তারিত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads