ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

ময়মনসিংহে পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২৭ জুলাই, ২০১৯

ময়মনসিংহের কোতোয়ালী ও হালুয়াঘাট থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫৪৫পিস ইয়াবা, ৬৯গ্রাম হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

শুক্রবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ এ ব্যপারে নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল শুক্রবার সকাল পোনে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র এস আই মাসুদ জামালী’র নেতৃত্বে একদল পুলিশ জেলার হালুয়াঘাট থানাধীন কুমারগাতী এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হিমান্ত দেবনাথ প্রতিকুল (৩০)কে গ্রেপ্তার করা হয়।

ডিবি’র এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ একই সময় জেলার ফুলবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ও ৩৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ এমদাদুল হক(২৩)কে গ্রেপ্তার করে।

এর পুর্বে এস আই আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্প্রতিবার রাতে কোতোয়ালী থানাধীন চরকালীবাড়ি এলাকায় থেকে ১১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলামীন (২৬) মোঃ রফিকুল ইসলাম (২৯)কে গ্রেপ্তার করে।

একই দিন রাতে ডিবি.র এস আই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন চরপাড়া মেডিকেলের সামনে থেকে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ রনি (২১) বিল্লাল হোসেন (৩০) মোঃ লিটন (৪০)কে গ্রেপ্তার করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads