ময়মনসিংহে ডিবি’র অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ডাকাতির প্রস্তুতিকালে ডিবির হাতে গ্রেপ্তারকৃত ৪ ডাকাত

প্রতিনিধির পাঠানো ছবি

অপরাধ

ময়মনসিংহে ডিবি’র অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ২ জানুয়ারি, ২০২০

ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৩টি দেশীয়অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

আজ বৃহস্প্রতিবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, ডাকাত রনি (৩০), রফিকুল ইসলাম (২৭), সোহেল (৩২) ও ইমরান হোসেন (১৯)।

ডিবি জানায়, এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ০৩টি দেশীয় অস্ত্রসহ তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদেরকে আজ বিকেলে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি.র ওসি শাহ কামাল আকন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads