সারা দেশ

ময়মনসিংহে জুয়া খেলার আসর থেকে ১৪ জুয়ারি গ্রেপ্তার

  • ময়মনসিংহ ব্যুরো
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০২১

ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কাওয়ালটি এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ১৪জন পেশাদার জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

আজ বুধবার ভোরে জেলা গোয়েন্দো পুলিশ ডিবি’র এস আই জাকির হোসেনের নেতৃত্বে একদল ডিবি পুলিশ টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় জুয়ারি সেলিম (৩৩), রনি মিয়া (২৩) লিটন মিয়া (৪০), আরিফ মিয়া (২২),অলিউল্লাহ (২৪),শহিদুজ্জামান সেলিম (৩০), মামুন মিয়া (২৬), আসাদ মিয়া (৩০), মানিক মিয়া (২৮), আবু সাঈদ (৩০), সুরুজ (৫০), রুহুল আমিন (৩৪), আসাদুল ইসলাম (২১), খাইরুল ইসলাম (২৫) নামের ১৪জন জুয়ারিকে গ্রেপ্তার করে।

বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত জুয়ারিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি সফিকুল ইসলাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads