মৌলভীবাজারে পণ্যবাহী ট্রাক উল্টে ২ জন নিহত ও আরো দুই জন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই নিহত হন ট্রাক যাত্রী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শিক্ষক আব্দুল মুহিত সবুজ ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মো: রফিকউদ্দিন।
গাড়িতে থাকা অপর দুজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠান।





